হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু 

সিরাজগঞ্জে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু 

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা (৫৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঢাকায় ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার মাধাইনগর ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের ভাদাস গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. জামাল মিঞা শোভন মৃত্যুর বিষয়টি নিশ্চত করে বলেন, ৪দিন আগে ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা শ্বাসকষ্টে অসুস্থ্য হলে পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যায়। ৪দিন লাইফসাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে ঢাকার ইবনেসিনা হাসপাতালে তিনি মারা যান। পারিবারিক সুত্রে জানা যায়, করোনার টেস্ট করা হলে গত ৪ সেপ্টেম্বর তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!