
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার অভিজাত শপিং সেন্টার জামিল শপিং সেন্টারে ১ টু ৯৯ প্লাস সিটি ই শপ-এর উদ্বোধন করা হয়েছে। রোববার বাদ আছর ১ টু ৯৯ প্লাস সিটি ই শপ-এর স্বত্ত্ত্বাধিকারী সোহেল মন্ডলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা ও মিলাদ মাহফিল শেষে জামিল শপিং সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির সহকারী সেক্রেটারী মারুফা জেরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শুধ উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির দপ্তর সম্পাদক জীবন জিন্নাত। এসময় অন্যন্যেও মধ্যে ব্যবসায়ী আল মাহমুদ রাব্বী, হাবিব রঞ্জু, মেঘলা, মাহি, তিথি, প্রতিভা, ভোলানাথ, লাভলী, বাবু মিয়া, জেরিন, শিল্পী, শারমিন, শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাও: নাসির উদ্দিন দেশ, জাতির জন্য করোনাকালীণ সংকট থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার