
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে গৃহবধুসহ বিষপানে দুইজন আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করেছে বলে জানা গেছে। জানা যায়, জেলার আদমদীঘি উপজেলার নিমকুড়ী গ্রামের দুই সন্তানের জননী নাহিদা বেগম পারিবারিক কলহের জেরে রবিবার দুপুরে বিষপান করে। একটু পর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে আদমদীঘি হাসপাতালে এবং পওে অবস্থার আরো অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে নাহিদা বেগম মারা যায়।
অন্যদিকে, জেলার একই উপজেলার বশিকোড়া চকপাড়ান এলাকার সামছদ্দীনের ছেলে আনিছুর রহমান রবিবার সকাল ৯ টায় ধানক্ষেতে গিয়ে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার কওে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। এ প্রসঙ্গে জানতে চাইলে আদমদীঘি থানার এস আই রবিউল করিম জানায়, বাদী না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কওে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান