
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া ধুনটে বাংলাদেশ ছাত্র লীগ ধুনট উপজেলা শাখার কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর দুপুর ১২ ঘটিকার সময় ধুনটের বহুল পরিচিত হুকুমালী বাস্ট্যান্ডে মোঃ জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদাবোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট-শেরপুরের বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান (এম,পি)। এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ধুনট পৌরসভার মেয়র প্রার্থী সাংসদের প্রিয় ছোট ভাই মোঃ রেজাউল করিম রেজা,ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব মোঃ মহসিন আলম, যুগ্ম সম্পাদক মোঃ বাহাদুর আলী, দপ্তর সম্পাদক মোঃ আফছার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আওয়াল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আতাহার আলী, ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান মুন্টু ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা মোঃ রুবেল মাহমুদ এবং সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২