হোম » প্রধান সংবাদ » সাধানণ জনগনের পাশে সরকার নিজেও দাড়াবেনা অণ্যদেরকেও দাড়াতে দিচ্ছেনা

সাধানণ জনগনের পাশে সরকার নিজেও দাড়াবেনা অণ্যদেরকেও দাড়াতে দিচ্ছেনা

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচীত নয়, তাই এ সরকার প্রশাসন বান্ধব সরকার। কারন দেশের এই ক্রান্তিকালে সাধানণ জনগনের পাশ্বে সরকার নিজেও দাড়াবেনা অণ্যদেরকেও দাড়াতে দিচ্ছেনা। প্রশাসন সামলাতেই সরকার হিমশিম খাচ্ছে। জনবিচ্ছিন্ন সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেনা।  শনিবার  সকালে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে নিশিন্দারা ইউপির দশটিকা গ্রামে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির ৫দিনের কর্মসুচির অংশ হিসেবে গরীব,অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত  কথাগুলো  বলেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেলের পরিচালনায় ও উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. সোলায়মান আলীর সভাপতিত্বে ত্রাণ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল,
সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা মহিলাদলের সভানেত্রী নাজমা আক্তার। আরও উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান ও  বিএনপিনেতা সহিদুল ইসলাম সরকার, আব্দুল মান্নান পান্না, নজরুল ইসলাম মিন্টু, মোফাজ্জল হোসেন মানিক, আব্দুর রশিদ বজলু, আতাউর রহমান টুকু, মোজ্জাফর হোসেন, শাহ আলম জনি, শাহজাহান আলী, ফিরোজ আল মামুন, নুরুল ইসলাম নুরু, নজরুল ইসলাম, রেজাউল করিম রিৎু, লাল মিয়া, সাইদুর রহমান, আলমগীর হোসেন,আকমল হোসেন সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!