
চাটখিল থেকে মনির হোসেন সোহেল ( চাটখিল প্রতিনিধি) : অপহরনের তিন দিন পর ঢাকা থেকে উদ্ধার করা হলো সৌদি প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তান কে। আটক করা হয় অপহরণ কারি শাহাদাত হোসেন সাদ্দাম (২৬)। শুক্রবার রাতে লালবাগ থানা পুলিশের সহায়তায় লালবাগ কেল্লা এলাকা থেকে অপহরণ কারি ও প্রবাসি স্ত্রী ও সন্তান কে উদ্ধার করেন।
অপহরন হওয়ার সৌদি প্রবাসীর স্ত্রীর বাবা মোহাম্মদ উল্যা অপহরণ কারি শাহাদাত হোসেন সাদ্দাম ও অজ্ঞাত নাম ৩/৪ জন সহ লিখিত অভিযোগ সহ অপহরণ মামলা করেন পুলিশের কাছে । গত মঙ্গল বার নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের মুন্সি বাড়ির সৌদি প্রবাসী (পলাশের স্ত্রী), স্বামির বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে সানোখালি গ্রামের নির্জন রাস্থা দিয়ে রিকশা দিয়ে যাচ্ছিলেন। সানোখালি গ্রামের একটি মাইক্রো বাস থেকে শাহাদাত হোসেন সাদ্দাম ও তার সহযোগীরা রিকশা থেকে প্রবাসী স্ত্রী (২৫) ও শিশু সন্তান কে অপহরণ করেন।
অপহরণের দিন প্রবাসীর স্ত্রীর বাবা চাটখিল থানায় একটি নিখোঁজের মামলা করেন । চাটখিল থানা পুলিশ তদন্ত কর্মকর্তা দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপহরণ কারিকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তাদের উদ্ধার করতে সক্ষম হন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২