হোম » প্রধান সংবাদ » আঃ আলীম সভাপতি : আনোয়ার সম্পাদক বগুড়া ধুনটে বাংলাদেশ মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম শিক্ষক সমিতির কমিটি গঠন

আঃ আলীম সভাপতি : আনোয়ার সম্পাদক বগুড়া ধুনটে বাংলাদেশ মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম শিক্ষক সমিতির কমিটি গঠন

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম শিক্ষক সমিতির ধুনট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। হাফেজ মাঃ আব্দুল আলিমকে সভাপতি ও ইমরান মুরাদ আনোয়ার কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম শিক্ষক সমিতির ধুনট উপজেলা শাখার আহবায়ক ইমরান মুরাদ আনোয়ার এর সভাপতিত্বে শুক্রবার ধুনট উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে বিকাল ৫ টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া সভার সকলের সম্মতিক্রমে হাফেজ মাঃ আব্দুল আলীমকে সভাপতি ও ইমরান মুরাদ আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি হাফেজ মুর্শিদুল ইসলাম,সহঃ সম্পাদক হাফেজ মোঃ আব্দুল বারী,সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ ছানাউল্লাহ, সহঃ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাঃ আনোয়ার হোসেন,প্রচার সম্পাদক হাফেজ মোঃ শাহিন আলম,সদস্য মাঃ মোঃ আরিফুর রহমান, মোঃ আব্দুস ছাত্তার,মোঃ আব্দুর রশিদ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!