হোম » প্রধান সংবাদ » কাহালুতে বিশিষ্ট ব্যবসায়ী মুঞ্জুর উদ্যোগে ছাতা বিতরণকালে সিজার প্রকৃত মানুষকে যোগ্য মর্যাদা দিলে সমাজ পরিবর্তন হবে

কাহালুতে বিশিষ্ট ব্যবসায়ী মুঞ্জুর উদ্যোগে ছাতা বিতরণকালে সিজার প্রকৃত মানুষকে যোগ্য মর্যাদা দিলে সমাজ পরিবর্তন হবে

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম মঞ্জুর নিজস্ব অর্থায়নে বর্ষায় মাথা গোজার নির্ভরতায় এলাকার হাজারো মানুষের মাঝে ছাতা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুশলিহার প্রাইমারী স্কুল মাঠে অত্র ইউনিয়নের বেগুলি কুশলিহার ও মহিষামুড়া গ্রামের প্রায় ১০০০ জন সাধারণ জনগণের মাঝে এ সব ছাতা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় শ্রমিক লীগ যুব কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি রাকিব উদ্দিন প্রামাণিক সিজার।
এসময় তিনি বলেন, মানুষের বিপদে, সুখে-দুখে যাকে কাছে পাওয়া যায় সেই পকৃত বন্ধু। এই বন্ধু খুঁজে নিতে ভুল করলে বিপদ যেমন কাটেনা তেমনি সুখের সন্ধানও পাওয়া যায়না বলে মন্তব্য করে প্রকৃত মানুষকে যোগ্য মর্যাদা দিলে সমাজ পরিবর্তন হবে বলে জানান তিনি। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব বাচ্চু মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক সাহাদত হোসেন শাহীন।
জাতীয় শ্রমিক লীগ যুব কমিটির জেলা শাখার সহ-সভাপতি সোহানুর রহমান শিমুল, যুগ্মসাধারণ সম্পাদক রায়হানুর রহমান রোহান, আব্দুল গফুর সরকার, শিবগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওফেল আলম, কাহালু উপজেলা যুব শ্রমিক লীগের সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!