
আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে: ‘তাড়াহুড়া না করি, নিরাপদে বাড়ি ফিরি’ এই শ্লোগান রেখে সরকার ঘোষিত গত ১ সেপ্টেম্বর থেকে গণ পরিবহনে যাত্রীদের পূর্ব নির্ধারিত ভাড়া কার্যকর ও অতিরিক্ত যাত্রী বহন না করা এবং যাত্রীসেবায় মাস্ক ব্যবহার নিশ্চিত করণে ঢাকা-বগুড়া মহাসড়কে হাইওয়ে পুলিশের জন সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট রোড, মির্জাপুরসহ বিভিন্ন এলাকায় গণপরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের বগুড়া সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান ইবনে রহমান, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ কাজল কুমার নন্দী, উপ-পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম প্রমুখ।
কর্মসূচি চলাকালীন সময়ে হাইওয়ে পুলিশের বগুড়া সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান ইবনে রহমান বলেন, সরকার ঘোষিত গত ১ সেপ্টেম্বর থেকে গণ পরিবহনে যাত্রীদের পূর্ব নির্ধারিত ভাড়া কার্যকর ও অতিরিক্ত যাত্রী বহন না করা এবং চালক, হেলপার ও যাত্রীসেবায় মাস্ক ব্যবহার নিশ্চিত করণে ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে জনসচেতনমূলক কর্মসূচি অব্যাহত রেখেছি। তাছাড়া যাত্রীসেবা নিশ্চিত করন, মহাসড়কে থ্রি-হুইলারের যাতায়াত বন্ধ হলেই দূর্ঘটনা অনেকাংশেই কমিয়ে আসবে। এ লক্ষে গণপরিবহন ও থ্রি-হুইলার চালকদের মহাসড়কে চলাচলে নিরুসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা