
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার অন্যতম আসামী জেলা ছাত্রলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার গভীর রাতে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার থেকে আল-আমিনকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলায় আল-আমিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রসঙ্গ, গত ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগদানের পথে জেলা শহরের বাজার ষ্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারী হাজী কোরপ আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে মারাত্বক জখম করা হয়। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৯দিন পর মৃত্যুবরণ করেন বিজয়। বিজয় মারা যাবার আগে হামলার ঘটনায় তার বড় ভাই রুবেল বাদী হয়ে আল-আমিন সহ ১০/১২ জনের নামে সদর থানায় মামলা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান