
মোঃ আসাদুজ্জামান বাচ্চুঃ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা যুবলীগের একাংশের উদ্যোগে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল দশটায় উপজেলা অডিটোরিয়ামে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45 তম শাহাদাৎ বার্ষিকী ও একুশে আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ । এদিন কানায় কানায় পরিপূর্ণ অডিটোরিয়ামে তিল ধারনের জায়গা ছিল না। সকাল সাড়ে দশটার মধ্যেই বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে হাজির হন। অডিটোরিয়ামের বাহিরেও ছিল উপচে পড়া ভীড়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বালুচর ইউপির চেয়ারম্যান আবুবকর সিদ্দিক,ইছাপুরা ইউপি চেয়ারম্যান আঃ মতিন হাওলাদার,মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম,রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার,রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলমগীর কবির,কেয়াইন ইউপি’র সাবেক চেয়ারম্যান আঃ রহিম,আওয়ামীলীগ নেতা মোঃ সুরুজ,হাফেজ ফজলু,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ মাহমুদ হাসান,যুবলীগ নেতা রওনক মন্ডল, আনোয়ার হোসেন প্রমূখ।
উল্লেখ্য যে,এক সপ্তাহ আগে গত 22 আগষ্ট শনিবার একই স্থানে উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মইনুল হাসান নাহিদের সভাপতিত্বে আয়োজন করা হয়েছিল দু’আ মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান।ঐদিনও প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম-আহবায়কের উদ্যোগে ভিন্ন ভিন্ন আয়োজন সংগঠনের দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দলেরই বহিঃপ্রকাশ বলে মনে করেন মুজিবপ্রেমী নেতাকর্মীরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২