
এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ সকল জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকাল ১১ টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা হরিপুর মধ্যপাড়া দূর্গা কালী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
মন্দির কমিটি সভাপতি শ্রী অমৃত চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মন্দিরে ভিত্তি প্রস্তর স্থাপন করেন ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক, ইউপি সদস্য, বিবাদমান দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপনের অগ্র পথিক বিশিষ্ট রাজনীতীবিদ আলী রেজা তোতন।
তিনি দির্ঘ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এলাকার সনাতন ধর্মের দু পক্ষের মাধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষে ক্জ করছিলেন। অবশেষে সফলতার দেখা পেয়ে শুক্রবার সকাল১১ টায় তিনি দূর্গা/ কালী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত চন্ত্র দাস, কোষাধ্যক্ষ জগদিশ চন্দ্র দাস, সদস্য কমল চন্দ্র দাস, ডন চন্দ্র দাস, ভবেন্বেষর চন্দ্র, শয়ন চন্দ্র কুমার, নলিন চন্দ্র, তন্বময় চন্দ্র প্রমুখ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী