
মারুফ বিল্লাহ রুবেল ,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের পাইল ঢালায়ের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিস আ.ন.ম আবুজর গিফারী।
২৭ শে আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের পাইল ঢালাই সহ নতুন ভবনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী।
পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান খান, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মহিলা মেম্বার সেলিনা সাঈদ, ঠিকাদার মিজানুর রহমান, আব্দুল করিম, সালাউদ্দিন আহমেদ, রবিউল ইসলাম রবি সহ আরো অনেকে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা স্থানীয়দের বলেন, আপনাদের কাজ আপনারা দেখে নিবেন। নিজের এলাকার উন্নয়ন মানে দেশের উন্নয়ন। তিনি ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের সঠিক ভাবে কাজ করতে নির্দেশ প্রদান করেন

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান