হোম » প্রধান সংবাদ » রাবির ৫ পদে নতুন দায়িত্ব

রাবির ৫ পদে নতুন দায়িত্ব

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পাঁচ পদে নতুন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, জনসংযোগ দপ্তর প্রশাসক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, পরিবহন প্রশাসক পদে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক।

বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক পদে পুনঃনিয়োগ পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক সুফী।এছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌসী মহলকে তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে প্রশাসন। রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে নতুন নিয়োগপ্রাপ্তদের নিয়োগ আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!