হোম » প্রধান সংবাদ » বগুড়া ধুনটে ভটভটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ আহত-১

বগুড়া ধুনটে ভটভটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ আহত-১

এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ  বগুড়ারর ধুনটে ভটভটি সিএনজি মুখোমুখি ধাক্কায় কারিমা খাতুন (১৬) নামের একজন গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কারিমা খাতুন উপজেলার নিমগাছী ইউনিয়নের শিয়ালী গ্রামের ইউনুস আলীর মেয়ে। তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

জানা যায়, উপজেলার শিয়ালী গ্রামের মোখলেছার রহমানের ছেলে সিএনজি চালক মোতাহার আলী বগুড়া থ ১১-২৩৫৩ নম্বর সম্বলিত গাড়ীতে যাত্রী নিয়ে ধুনটে উদ্যেশে রওনা হয়। পথি মধ্যে  কান্তনগর চরপাড়া এলাকায় পৌঁছালেছিবিপরিত থেকে আসা লোহার রড বোঝাই ভটভটির সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় সিএনজিতে থাকা যাত্রীরা আহত হয়। তাদের মধ্যে কারিমা খাতুন নামের একজন গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে হাসপাতালে নেয়া হয়। অন্যদিকে ভটভটি চালক শেরপুর উপজেলার ফুলবারিয়া গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে ওমরসানি জানান, সে খুব ধীর গতিতেই  রড নিয়ে সারিয়াকান্দি যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সিএনজি চালক গাড়ী ও যাত্রী রেখে পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের পায়ের ভীতর রড ঢুকে গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় সিএনজি ও রড বোঝাই ভটভটি থানা হেফাযতে নেয়া হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!