
আওয়াজ অনলাইন : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীন রুটের সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিআইডব্লিউটিএ পরিবহন পরিদর্শক মোঃ কবির হোসেন।
তিনি জানান, বরিশাল নদী বন্দরে ২ নাম্বার সতর্ক সংকেত থাকায় সকাল সাড়ে ৮ টা থেকে অভ্যন্তরীণ ২২ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
/এইচ.

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২