
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩২) ও তার ৪ বছরের ছেলের লাশ আজ ২৬/০৮/২০২০ বুধবার সকালে পুলিশ ঘর থেকে উদ্ধার করে। তাদের গলায় ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হারুনকে আটক করেছে পুলিশ।
নিহত শিখার মামাতো বোন কেয়া জানান, হারুণ অর রশিদ বিয়ের পর থেকেই শিখার উপর নির্যাতন করে আসছে। হারুণ কিছুদিন যাবত পরকিয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে বিভিন্ন সময় শিখাকে মারধর করা হতো। এই পরকিয়া প্রেমের কারণেই শিখাকে খুন করা হয়েছে বলে ধারণা করেছেন তিনি। মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মা ও ছেলের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কেন, কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেননি ওসি রফিকুল ইসলাম ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২