
এমন.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা চেয়ারম্যান রিজু গত ১৬ আগষ্ট বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে করোনা নমুনা টেস্ট করতে দেন, ১৭ আগষ্ট নমুনা পরীক্ষায় রিপোর্টে করোনা পজেটিভ ধরা পরে।
তিনি বগুড়া কালিতলায় নিজ বাসায় ৯ দিন হোম কোরেন্টাইনে থাকা কালীন সময়ে অসুস্থ্যতা বোধ করলে গত ২৪ আগষ্ট বগুড়া শজিমেকে ভর্তি হন। কর্তব্যরত ডাক্তারের পরামর্শ ক্রমে মঙ্গলবার বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রæত এ্যাম্বুলেন্স যোগে ঢাকা বঙ্গবন্ধ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে, উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর বড় ভাই (সমন্দি) মতিউর রহমান মতিন মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি শিবগঞ্জ উপজেলা বাসীর কাছে উপজেলা চেয়ারম্যান আশু রোগ মুক্তি কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২