
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোর শহরতলির উলিপুরে অনুমোদনহীন হেয়ার টনিক উৎপাদন ও বাজার জাত করার জন্য ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করেছেন ভ্রামম্যান আদালত। আজ বেলা একটার দিকে ভ্র্যাম্যমান আদালতেরবিচারক নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এই অভিযান চালান। বিচারক আবু হাসান জানান, উলপুর গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে নুরুজ্জামান খোকন ২০০৮ সাল থেকে অনুমোদনহীন নির্ভর হেয়ার টনিক তৈরি করে বাজার জাত করে আসছেন। এ সংবাদ পেয়ে আজ বেলা ১টার দিকে নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি।
অথচ টনিকরে গায়ে লেখা রয়েছে এটি ব্যবহারে মাথায় নতুন চুল গজায়। সংঙ্গে উপস্থিত থাকা ডাঃ রাজেশের মতামতের ভিত্তিতে এবং উপস্থিত,। অপরদিকে এই হেয়ার টনিকটি ভেষজ বলা হলেও আসলে ব্যবহার করা হচ্ছে নানা ধরণের ক্ষতিকর ক্যামিকেল। যা চুলের জন্য ক্ষতিকর। একারণে আলামত এবং তথ্যাদি যাচাই বাছাই করে ১৯৪০ সালের ড্রাগ আইনে নুরুজ্জামান খোকনের ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন নাটোর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ রাজেশ ও নাটোর থানার পুলিশ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান