
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে রোজিনা আক্তার (২৫)নামে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল আনুমানিক ৮টার দিকে নিহতের স্বামীর বাড়ি হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয়রা ঘরের তিরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নবীনগর থানার এস আই মো. আব্দুল আজিজ জানান, লাশটির ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান