
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কেশব চক্রবর্তীকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে চন্দনাইশ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন সরকারকে। বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বদলির এ আদেশ দেন।
কেশব চক্রবর্তীকে জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে বদলি করা হয়েছে। হঠাৎ চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তীকে বদলির ঘটনাকে ‘নিয়মিত বদলির অংশ’ হিসেবে উল্লেখ করেছেন পুলিশ সুপার এসএম রশিদুল হক। তিনি বলেন, ‘চন্দনাইশ থানার ওসির দায়িত্বে কেশব চক্রবর্তীকে বদলি করে জেলা পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটি একটি নিয়মিত বদলির ঘটনা।’
উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর কেশব চক্রবর্তীকে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২