হোম » প্রধান সংবাদ » বাগেরহাটের সাবেক এমপি করোনায় আক্রান্ত

বাগেরহাটের সাবেক এমপি করোনায় আক্রান্ত

ইয়াছিন আরাফাত , বাগেরহাট,প্রতিনিধিঃ বাগেরহাট-২ আসনের (বাগেরহাট সদর ও কচুয়া) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নমুনা রিপোর্টে তার কভিট-১৯ পজিটিভ আসে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশাহ, বাগেরহাট শহরের পুরাতন জেল খানা রোডে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশাহর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মঙ্গলবার নতুন করে জেলায় ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

এপর্যন্ত বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭৯৫ জন। আর আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য বিভাগের ৬৫ জন স্টাফ হয়েছে। আক্রান্তদের মধ্যে বাগেরহাট জেলায় এপর্যন্ত মারা গেছে ১৭ জন। আর সুস্থ হয়েছেন ৬২০ জন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!