হোম » প্রধান সংবাদ » শ্রীবরদিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করলেন উপজেলা প্রশাসন        

শ্রীবরদিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করলেন উপজেলা প্রশাসন        

শেরপুর প্রতিনিধিঃ হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী    স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সারাদেশের ন্যায় শেরপুর শ্রীবরদি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৫ আগষ্ট তথা জাতীয় শোক দিবস । ১৫ আগষ্ট  শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও  ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলন করা হয় এবং এর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবসের শুভ সূচনা করা হয়।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

জাতীয় শোক দিবস উপলক্ষে   জাতীয় পতাকা উ‌ত্তোলন ও অর্ধন‌মিত করণ করা হয় উপ‌জেলা প্রাঙ্গ‌ণে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান  এ ডি এ ম শহীদুল ইসলাম, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) জু‌য়েল আকন্দ, জনাব জাহানারা বেগম জ‌লি ম‌হিলা ভাইস চেয়ারম্যান, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন তালুকদার,  মু‌ক্তি‌যোদ্ধা , স্থানীয় আওয়ামী‌লীগ নেতৃবৃন্দ,‌বি‌‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা , প্রিন্ট মি‌ডিয়ার সাংবা‌দিক ও বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মচারীরা।

পুস্পস্তবক অর্পন শে‌ষে উপ‌জেলা প‌রিষদ সভাকক্ষ(‌সো‌মেশ্বরী) তে জাতীয় শোক দিবস উপলক্ষে  শহীদের স্মরণে এক শোক সভা অনু‌ষ্ঠিত হয়।  উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন  উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নিলুফা আক্তার, উপস্থাপনায় ছিলেন উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজা‌র  মোঃ মোশারফ হোসেন, বি‌শেষ অ‌তি‌থি হিসেবে  আসন গ্রহণ ক‌রেন জনাব এ ডি এম শহীদুল ইসলাম, চেয়ারম্যান, উপ‌জেলা প‌রিষদ, শ্রীবরদী,‌শেরপুর। আলোচনা সভার শুরু‌তেই কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও   ১৫ আগষ্টে  নিহত জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবু‌র  রহমান ও তার প‌রিবা‌রের সদস্য‌দের স্মর‌ণে এক মি‌নিট নিরবতা পালন করা হয়। বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনী ও নিশংস হত্যাকান্ড প্রসং‌গে বি‌ভিন্ন বক্তব্য প্রদান ক‌রেন।আলোচনা শে‌ষে  নিহত‌দের  স্মর‌ণে দোয়া ও মাগ‌ফিরাত কামনা করা হয়।  সভা‌শে‌ষে  জাতীয় শোক দিবস উপল‌ক্ষ্যে উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা অ‌ফি‌স যুব ঋণ  বিতরণ করা হয়
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!