
শেখ নাইম ইসলাম,বাগেরহাট প্রতিনিধি: টিকটিক টিকটিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে?। কোনো একদিন এদেশের আকাশে,কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই শাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এ আকাশ মেঘে ঢাকা রবেনা,আলোয় আলোয় ভরে উঠবে। চলো চলো চলো মুজাহিদ পথ যে এখনো বাকি। তোমার সৃষ্ট যদি হয় এতো সুন্দর না জানি তাহলে তুমি কতো সুন্দর কতো সুন্দর।
এমন অসংখ্য ইসলামি গানের লেখক গীতিকার ও সুরকার কবি মতিউর রহমান মল্লিকের আজ এগারো তম মৃত্যু বার্ষিকি।২০১০ সালের ১১ আগস্ট দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের সময় পৃথিবীর সকল মায়া ছিন্ন করে চলে জান মহান প্রভুর সান্নিধ্যে। দিনটি উপলক্ষে কবির জন্মভূমি হযরত খানজাহান আলি রহঃ এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার ১২ জুলাই সকাল সাড়ে ৬ টায় বাগেরহাট জেলার খানজাহান সাহিত্য সংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা কবি মতিউর রহমান এর ইসলামি সংস্কৃতিক অঙ্গনে তার অবদান তুলে ধরেন।
কবি মতিউর রহমান মল্লিক ১৯৫৬ সালের ১ মার্চ বাগেরহাট জেলার রায়পাড়া উপজেলার বড়ইগ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মুন্সী কায়েম উদ্দিন মল্লিক, মাতা আছিয়া খাতুন। তিনি বাংলা সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালক ছিলেন। ইসলামী সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের অগ্রসেনানী কবি মতিউর রহমান মল্লিকের হাত ধরেই সাইমুম শিল্পী গোষ্ঠির যাত্রা শুরু। ‘রঙিন মেঘের পালকি’, ‘আবর্তিত স্বর্ণলতা’ ও ‘অনবরত বৃক্ষের গান’ তার কবিতার বই। তার গানের বই হচ্ছে ‘ঝংকার’, ‘যত গান গেয়েছি’। ‘নির্বাচিত প্রবন্ধ’ নামে তার একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে।
অনেক পুরস্কারে ভূষিত হয়েছিলেন কবি মতিউর রহমান মল্লিক। এর মধ্যে রয়েছে সবুজ মিতালী সংঘ সাহিত্য পুরস্কার, জাতীয় সাহিত্য সংসদ স্বর্ণ পদক, কলম সেনা সাহিত্য পদক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাহিত্য পুরস্কার (ফ্রান্স), বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদ পুরস্কার, কিশোরকন্ঠ সাহিত্য পুরস্কার, বাংলা সাহিত্য পরিষদ পুরস্কার ইত্যাদি।খানজাহান সাহিত্য সংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা মাহফুজুল্লাহ মিরাজের সভাপতিত্বে ও উপদেষ্টা আরিফ বিল্লাহর পরিচালনায়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাশ তলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কবির একান্ত কাছের ব্যক্তি ও ভক্ত, বাগেরহাট খানজাহান আলি ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম।
বক্তব্য রাখেন রামপাল – মোংলার গণমানুষের নেতা বাগেরহাট-৪ আসনের বিশ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি শেখ ইউনুস আলী।বাগেরহাট টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোড়েলগঞ্জ – শরোনখোলার গণমানুষের নেতা অধ্যক্ষ আব্দুল আলিম। এড. আবুল কালাম আজাদ, মোঃ আমিনুল ইসলাম, অধ্যাপক মোফাজ্জল হায়দার প্রমুখ।সভায় কবি মতিউর রহমান মল্লিকের লেখা গান পরিবেশন করেন শিল্পী হাদিউজ্জামান বুলবুল,শরিফ মোড়ল,অধ্যাপক হায়দার আলীসহ খানজাহান শিল্পী গোষ্ঠীর সদস্য বৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২