
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে অবৈধ বালুর পয়েন্ট ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার বিলকাজুলী-পেঁচিবাড়ী এলাকায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে ভাসমান ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলো আওয়ামী লীগ নেতা হাসানুল করিম পুটু। রবিবার সন্ধ্যা ৬টয় উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, অবৈধ বালুর উত্তোলন করার মেশিন ভেঙ্গে ফেলা হয়েছে। ঘটনান্থল থেকে ২ টি ১৭৫ ভোল্টের ব্যাটারি জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান