
আবু জাহের , শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ চৌকস কার্য সম্পাদনের জন্য জুলাই ২০২০ এর বগুড়া জেলার শ্রেষ্ঠ সার্কেল শেরপুর-ধুনট এর গাজিউর রহমান, ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শেরপুর থানার মিজানুর রহমান মিজান নির্বাচিত হয়েছেন। আজ ১০ আগষ্ট সোমবার বগুড়া পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) নিকট থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) গ্রহন করেন তারা। পুরস্কার গ্রহণকালে গাজিউর রহমান বলেন বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) স্যারের নির্দেশনার জন্যই আমাদের এ সফলতা।
অতিঃ পুলিশ সুপার (প্রশাসন) এবং অতিঃ পুলিশ সুপার (অপরাধ) সহ সকল সিনিয়র স্যার এবং সহকর্মিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ কলে শেরপুর ও ধুনট থানা এবং শেরপুর সার্কেলের সকল অফিসার ফোর্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতেও সফলতার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী