
রবিউল হাসান লায়ন, জামালপুর : জামালপুর জেলা পুলিশের আয়োজনে বানবাসী লোকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদরের নাও ভাঙা চরে প্রায় ১৫০ অসহায় বানবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ জনাব ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) এর পক্ষ থেকে নাওভাঙ্গাচর নামক স্থানে জামালপুর জেলার বানভাসি দুঃস্থ ও অসহায় ১৫০টি পরিবারের মধ্যে জেলা পুলিশ জামালপুর এর মাধ্যমে ত্রান সামগ্রী ও পোষাক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সীমা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান। এছাড়া সদর থানা অফিসার ইনচার্জ সালেমুজ্জামান, ওসি তদন্ত রাশেদুল ইসলামসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন