
ভোলা প্রতিনিধিঃ ভোলা আবহাওয়া অফিস রোডের বাসিন্দা নাজিউররহমান কলেজের ছাত্র উৎস দে (১৭) পিতার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সদরের পৌরসভার ০১নং ওয়ার্ডের নিজ বাসায় সে আত্মহত্যা করে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা আবহাওয়া অফিস রোডের বাসিন্দা নাজিউর রহমান কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র উৎস দে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎস দের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পিতা উদয় দের সাথে অভিমান করে উৎস দে আত্মহত্যা করেছে বলে একটি সূত্রে জানা গেছে। এ ব্যাপারে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন ও ওসি তদন্ত মনির হোসেনকে ফোন দিলে তাদেরকে পাওয়া যায়নি।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত