
মো: রফিকুল ইসলাম, নওগাঁঃ রাজশাহীর নওগাঁ জেলার মান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। একই সময় নিহত লিটনের ভাই সাদ্দাম হোসেন (৩০) গুরুতর আহত হওয়াই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০ টার দিকে নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের গাংতা দক্ষিণপাড়া গ্রামে এমর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ও আহত দু’জন ওই গ্রামের নাছের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের তালগাছে লাগানো একটি বাঁশ সরাতে গিয়ে বিদ্যুতের তারের ওপর পরে লিটন হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে বাঁচাতে এগিয়ে এলে সহোদর ভাই সাদ্দাম হোসেনও জড়িয়ে পড়েন। তাদের দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা যায়। অপরদিকে আহত ব্যক্তি রাজশাহী হাসপাতালে চিকিৎধীন অবস্হা আছে মর্মে জানা যায়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী