
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে গরীব দুখী অসহায় মানুষের মাঝে সরকারীভাবে বিনামূল্য ভিজিএফের চাল করা হয়েছে।বুধবার বেলা ১১টায় নেকমরদ ইউনিয়ন পরিষদে ১৭৪৩ জন গরীব দুখি অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউএনও মৌসুমী আফরিদা, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার,উপ-সহকারী প্রকৌশলী তাজউদ্দীন(ত্রাণ) ও ইউপি সদস্যরা।এদিকে রাণীশংকৈল পৌরশহরের ৫ টি ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র আলমগীর সরকার।উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সুত্রে জানা যায়, সমগ্রহ উপজেলায় এবারে ১৩,৩৮০ জন অসহায় ব্যক্তিকে এ সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২