
খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতের শব্দ শুনে ওয়াহেদ মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
রবিবার (১২ জুলাই) বিকেল ৪টায় উপজেলার শোলগাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল মোল্লার ছেলে।
রুদাঘরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল খোকন বলেন, বিকেলে ঝড়-বৃষ্টির সময় ওয়াহেদ মোল্লা তার বিলের ঘেরে মাছের খাবার দিচ্ছিলেন। এসময়ে বজ্রপাতের শব্দ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। আগে থেকেই তার হৃদরোগ ছিল।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী