
এম. এ রাশে বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ প্রণোদনা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে ১১ জুলাই শনিবার উপজেলার তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৬জন শিক্ষক ও ৫৬জন কর্মচারীদের প্রণোদনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ্ধসঢ়; জামাল সিরাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিজন শিক্ষককে ৫ হাজার ও কর্মচারীদের ২৫শ টাকা করে প্রণোদনার নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২