
শাহজাহান সিরাজ, গাইবান্ধা : শনিবার (১১ জুলাই) দুপুরে গাইবান্ধা হাসপাতালের ডক্টরস কনফারেনস রুমে জেলার করোনা পরিস্থিতি নিয়ে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলায় করোনা চিকিৎসা সেবাদানকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীসহ সংশ্লিষ্টদের সমস্যা ও বিভিন্ন প্রয়োজনের কথা শোনেন জেলার দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব নূর-উর রহমান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফসহ চিকিৎসকরা। মতবিনিময়কালে সচিব বলেন, করোনার এই সংকটে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা ফ্রন্ট লাইন যোদ্ধা। সরকার সবসময় তাদের পাশে রয়েছে। কাজ করতে গিয়ে তাদের যেন কোন ধরণের সমস্যা না হয় সেটি নিশ্চিত করা হবে। তাদের মানসিকভাবে উজ্জীবিত রাখতে সব কিছু করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান