
এম হিরন প্রধান : আজ বৃহস্পতিবার থেকে সারাদেশের সরকারি হাসপাতাল ও চিকিত্সা শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি সেবা অব্যাহত রেখে দুই ঘণ্টার কর্মবিরতি পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পালিত করে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ)। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালিত হয়। গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত এক অবস্থান ধর্মঘট থেকে ৬ দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচি ঘোষণা করে বিএমটিএ।
সমাবেশে স্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ মেডিক্যাল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার বেকার মেডিক্যাল টেকনোলস্টিকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান ও মেডিক্যাল টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন সারাদেশের মেডিক্যাল টেকনোলজিস্টরা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান