
আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ,ভালুকা ,প্রতিনিধি: ভালুকায় বিভিন্ন এলাকার বেহাল রাস্তা নির্মাণ,পরিদর্শন এবং করোনা সচেতনে বাড়ী বাড়ী গিয়ে মাক্স বিতরণ করে যাচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান কবি ড. সেলিনা রশিদ।১ই জুন বুধবার করোনা ভাইরাস মোকাবিলায় আধুনিক শিল্পসমৃদ্ধ এলাকায় আরো বেশী সচেতনতা বৃদ্ধিতে বাড়ী বাড়ী মাক্স বিতরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন অব্যাহত রাখছেন ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কবি ড.সেলিনা রশিদ।
তিনি উপজেলার প্রত্যান্ত এলাকার রাস্তাঘাট ঘুরে উন্নয়ন কাজের উদ্বোধন এবং পরিদর্শন করে যাচ্ছেন করোনা উপেক্ষা করেই।ভাইস চেয়ারম্যান কবি ড.সেলিনা রশিদ একাধারে সামাজিক আন্দোলন সহ কেন্দ্রীয় সভাপতি,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,বাংলাদেশ শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও পরিবার কল্যান পরিষদ,শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা মুক্তিযোদ্ধা বাবার আদর্শিত হয়েই মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ