
জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় দশটি চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। গতকাল সোমবার (২৭শে জুলাই) সকাল সাড়ে ১১ টায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউপির জিকে খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ দশটি চায়না দুয়ারী যার আনুমানিক মূল্য ৪০,০০০/- টাকার জাল জব্দ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে ভেড়ামারা থানার এএসআই নিজামুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স, উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটিতে মোল্লাহাটের সাবেক ছাত্রনেতা মোস্তাক সদস্য মনোনীত
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা