হোম » সারাদেশ » মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মাদক, চুরি, ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাদক গ্রহণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে রুখে দাঁড়ানোর এবং সচেতনতার মাধ্যমে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স. ম. সেরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী সেলিম আহম্মেদ বলেন, “মাদক, চুরি, ছিনতাই ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে আজ থেকেই সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। যারা মাদক গ্রহণ ও বিক্রির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তাদের বোঝানোর মাধ্যমে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।”
তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জায়গা-জমি সংক্রান্ত বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রবীণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!