হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

 মোঃ ইসলাম ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ 
সনাতন ধর্মসভা, অগ্নিহোত্ৰ হোমযজ্ঞ, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহা হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহা উৎসব- উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন ঠাকুরগাঁও এর আয়োজনে সদর পৌর শহরের গোবিন্দনগর মন্দির পাড়া এলাকায় জগন্নাথ মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসকন-বাংলাদেশ এর সহ-সভাপতি ও ঠাকুরগাঁও ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, গড়েয়া ইস্কন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ কংসহন্ত দাস ব্রহ্মচারী, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট জেলা সভাপতি জয় মহন্ত অলকসহ অন্যান্যরা।
পরে জগন্নাথ মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে উল্টো রথযাত্রা শেষ হয়।
এর আগে রথযাত্রা উৎসব উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণ শুরু হয় পূজা অর্চনা সেখানে অংশগ্রহণ করেন হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী ও পুরুষ। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এছাড়াও দুপুরে ঠাকুরগাঁও সদর পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির ও রাম মন্দির থেকে দুটি আলাদা আলাদা রথ বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!