
মোহাম্মদ আসাদুজ্জামান
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সাংসদ হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শুধু সরকার পরিবর্তন নয় বরং পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার জরুরী হয়ে পড়েছে।
তিনি মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, যান্ত্রিক ত্রুটিপূর্ণ বাসের চালক পরিবর্তন যেমন সমাধান নয় তেমনি শুধু সরকার পরিবর্তনই সমাধান নয়। বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। মানবাধিকার কমিশন,গুম কমিশন, পুলিশ সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন,স্বাধীন বিচার বিভাগ কমিশন বাতিল করে সরকার ছাত্র জনতার সাথে প্রতারণা করেছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারলে জনগণ আবার রাস্তায় নামতে বাধ্য হবে। নতুন কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি ওয়াদা করেছিলো ২ কোটি যুবকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজির বিস্তার ঘটেছে।
শিক্ষা মন্ত্রীর সাম্প্রতিক এক বিতর্কিত বক্তব্যের জবাবে তিনি বলেন,২০২৪ সালের জুলাই মাসে এই ব্রয়লার মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষা মন্ত্রী, সালাহউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান আজ প্রধানমন্ত্রী।
মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মারুফ হাসান মন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলী হাসান জুনায়েদ,ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার,আবু বকর মজুমদার, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম প্রমুখ।

আরও পড়ুন
ডিএমপির জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় আবারো শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগ
বনানী সোসাইটির জরুরি মতবিনিময় সভা ও নৈশভোজ
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার: সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা