
নিজস্ব প্রতিবেদক
বনানী সোসাইটির জরুরি এক মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে বনানী সোসাইটির সম্মানিত সভাপতি শওকত আলী ভূঁইয়া দিলন তাঁর নিজস্ব বাসভবনে সোসাইটির নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে এক জরুরি মতবিনিময় সভার এ আয়োজন করেন। সভায় বনানীর সার্বিক উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বনানীর ঘরবাড়ি, রাস্তা-ঘাট ও লেকের সৌন্দর্য সংরক্ষণ এবং আরও আকর্ষণীয় পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজউক, ওয়াসা ও ডেসকোর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন সভাপতি। পাশাপাশি বনানীকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন করে তুলতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
সভাপতি আরও বলেন, বনানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী, আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সভায় উপস্থিত নির্বাহী সদস্যরা বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন এবং বনানীর সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে সভাপতি তাঁর নিজস্ব আয়োজনে এক আন্তরিক নৈশভোজের আয়োজন করেন। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই নৈশভোজে উপস্থিত সকল নির্বাহী সদস্য অংশগ্রহণ করেন এবং বনানীর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার: সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক
“বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের ইতিহাস রয়েছে”-সাবেক মন্ত্রী ডঃ মঈন খান এমপি