
প্রতিনিধি আত্রাই (নওগাঁ)ইসমাইল
নওগাঁর মহাদেবপুর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা (৫০)। স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ জানান, নিহত দম্পতি ছেলে ও মেয়েসহ ওই বাড়িতেই থাকতেন। আজ ভোর ৪টার দিকে ছেলে মুক্তার হোসেন নিকটাত্মীয়দের ফোন দিয়ে জানান, তার বাবা-মা দু’জনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ফোন ছেড়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরের দরজা খুলে ভেতরে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন সবাই। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, নিহত দুজনের শরীরের আঘাতের তেমন কোনো চিহ্ন নেই। এই দম্পতির মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে তাদের ছেলে মুক্তার অনলাইন জুয়ায় আসক্ত এবং দীর্ঘদিন ধরে বাবা-মাকে টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল বলে জানা যায়।
মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
দেবীনগর ফাঁটাপাড়া গ্রামে জমিজমার পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ঘর বাড়িলুট,
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ধাওয়ায় ৭ হাজার ইয়াবা সহ মোটরসাইকেল জব্দ
হোসেনপুরে মসজিদের ১৭টি সিলিং ফ্যান চুরির মূলহোতাসহ ক্রেতা গ্রেফতার