
পলাশ মিয়াঃ
বাঞ্ছারামপুরের টিএনটি পাড়ায় দুই ছেলের পাকা বাড়ি থাকা সত্ত্বেও টিনের খুপরিতে মানবেতর জীবনযাপন করা এক বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিয়ে ওই বৃদ্ধাকে তার ছেলের বাড়িতেই সম্মানের সাথে থাকার ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম।
ঘটনার সত্যতা পেয়ে ইউএনও তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে জরাজীর্ণ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের কঠোর সতর্কবার্তা দেন। প্রশাসনের হস্তক্ষেপে ওই বৃদ্ধার জন্য ভবনের ভেতরে একটি কক্ষের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শুকনো খাবার ও ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও তারিকুল ইসলাম বলেন, “পরিবারে বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ও দায়িত্ববোধ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজ ও পরিবারে এমন অবহেলা কোনোভাবেই কাম্য নয়।” প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন
দেবীনগর ফাঁটাপাড়া গ্রামে জমিজমার পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ঘর বাড়িলুট,
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ধাওয়ায় ৭ হাজার ইয়াবা সহ মোটরসাইকেল জব্দ
হোসেনপুরে মসজিদের ১৭টি সিলিং ফ্যান চুরির মূলহোতাসহ ক্রেতা গ্রেফতার