হোম » সারাদেশ » দৌলতপুরে পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দৌলতপুরে পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Oplus_131072

মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে দৌলতপুর বাজার এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চকমিরপুর গ্রামের ঈদগাহ মাঠ গেটের সামনে টাঙ্গাইল-বরঙ্গাইল সড়কে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্য পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার-কে বিষয়টি অবহিত করা হলে তাঁর নির্দেশে এসআই (নিঃ) মোঃ শফিকুল আজম (লিটন)-এর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৮টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে মোঃ আব্দুল করিম (৪০), পিতা—মৃত আব্দুর রাজ্জাক, গ্রাম—বানিয়াঘোনা, থানা—দৌলতপুর, জেলা—মানিকগঞ্জকে আটক করা হয়। এ সময় তার সহযোগী মোঃ আনিছ (৪০), গ্রাম—চকমিরপুর, কৌশলে পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পেছনের অংশে লুকিয়ে রাখা সাদা পলিথিনের ভেতর থেকে ৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ০.৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল আজম (লিটন) বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন। মামলার এফআইআর নম্বর-১০, তারিখ ১১ জুলাই ২০২৬। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) একেএম বজলুর রশিদ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!