
মোঃ আসাদুজ্জামান নয়ন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে ভোলার লালমোহন উপজেলার বরদপুর মহাবিদ্যালয়ের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে| রবিবার (০৫ জুলাই) সকাল ১০টার সময় কলেজ প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণ করেন|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে (লেইস প্রজেক্টের আওতায়) এ কর্মসূচির আয়োজন করা হয়েছে| কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরপুর মহাবিদ্যালয়ের সভাপতি এ.এন.এম. ফয়সাল হায়দার| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হারুন|
বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে| এসব সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ|

আরও পড়ুন
জাল সনদে ৪১বছর শিক্ষকতা: অপসারণের দাবিতে মানববন্ধন
মির্জাপুরে কুকুর হামলায় আতঙ্কে মানুষ সহ হাঁস-মুরগি,ছাগল
জামালপুরে মাদক অপবাদে মব জাস্টিস বসতবাড়িতে তাণ্ডব-লুটপাটের পর পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ