হোম » সারাদেশ » কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস চালুর দাবি ভুক্তভোগীদের 

কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস চালুর দাবি ভুক্তভোগীদের 

Oplus_0

কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে বরিশাল পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু করার দাবি  জানিয়েছেন ভোগান্তিতে থাকা  যাত্রীরা। বরিশালের সাথে কাউখালী উপজেলা সদরের সাথে সরাসরি কোনো বাস সার্ভিস চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রতিদিন জরুরি কাজ, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার প্রয়োজনে অসংখ্য মানুষকে যেতে হয় বরিশাল। অথচ সরাসরি কোন বাস সার্ভিস চালু না থাকায় ভেঙে ভেঙে একাধিক যানবাহনে যাতায়াত করতে হচ্ছে, ফলে সময় ও খরচ দুটোই বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা থেকে বরিশালে যেতে হলে যাত্রীদের প্রথমে স্থানীয় পরিবহনযোগে রাজাপুর উপজেলার নৈকাঠি  এলাকায় গিয়ে সেখান থেকে বাস ধরতে হয়। এতে করে যাত্রাপথ দীর্ঘ ও দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য এই ভ্রমণ বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগী যাত্রী মোঃ মিজানুর রহমান  বলেন, “সরাসরি বাস না থাকায় আমাদের দুই থেকে তিনবার গাড়ি পরিবর্তন করতে হয়। এতে সময় বেশি লাগে এবং ভাড়াও বেশি গুনতে হয়।”
 যাত্রী  নাসরিন, বেলাল হোসেন, কার্তিক দাস বলেন, কাউখালীতে উন্নত মানের কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় সাধারণ রোগীদের  বরিশাল চিকিৎসার জন্য যেতে হয় নিয়মিত। তখনই চরম দুর্ভোগ পোহাতে হয় রোগী ও সজনদের।  বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত যেতে হলে খুব ভোগান্তিতে পড়তে হয় ভুক্তভোগী পরিবারের। অথচ নিয়মিত বাস সার্ভিস চালু না থাকার কারণে এই ভোগান্ত শিকার হচ্ছে সাধারণ মানুষ্ । অসুস্থ মানুষ নিয়ে একাধিক যানবাহনে ওঠানামা করা খুব কষ্টকর।
এলাকাবাসীর দাবি, কাউখালী থেকে বরিশাল রুটে দ্রুত নিয়মিত সরাসরি বাস সার্ভিস চালু করা হোক। এতে করে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কার্যক্রমেও গতি আসবে।
পিরোজপুর জজ আদালতের এডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন।বরিশাল কাউখালী সরাসরি বাস সার্ভিস চালু হলে জাতীয় বারবে এবং মানুষের ভোগান্তিও কমবে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বাস সার্ভিসের বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত  মন্ত্রণালয়  মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি নতুন একটি বাসস্ট্যান্ড তৈরি করার জন্য উদ্যোগ  গ্রহণ করেছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই   বাস স্ট্যান্ড  নির্মাণ করা হলে কাউখালী  বরিশাল বাস সার্ভিস চালু করতে আর কোন  ঝামেলা হবে না।
বার্তা প্রেরক
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!