
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের আওতায় খরিপ/২০২৬ মৌসুমে রোপা আমন ধান, নারিকেল, ভেষজ ও ফলজ চারা এবং শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।
এ সময় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ, নারিকেল, ভেষজ ও ফলজ চারা এবং শাকসবজি চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোল্লাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো: হেদায়েত উল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া-রংপুর ডিএনসির যৌথ অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ ‘বুদা’ গ্রেপ্তার
সিরাজগঞ্জে জার্মান প্রবাসীকে মারপিট, জোরপূর্বক কৃষি জমি দখল করে মাটি ভরাট
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু