
রায়হানুল ইসলাম, বগুড়া :
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে সরকারি জিআর (general relief) চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে মোট ৩০০টি সুবিধাভোগী পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে এই চাল প্রদান করা হয়।
মঙ্গলবার (৩০ জুন ) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুলু।
চাল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রেজওয়ানুর রহমান, হিসাব সহকারী রাসেল মাহমুদ, ইউপি সদস্য একেএম মোনারুল হক এবং মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণকালে চেয়ারম্যান শহিদুল হক টুলু বলেন, “বর্তমান সরকার সবসময়ই গরিব ও অসহায় মানুষের পাশে আছে। সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রকৃত সুবিধাভোগীদের হাতে আমরা চাল পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিনামূল্যে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত সুবিধাভোগীরা। তারা জানান, বর্তমান বাজারে চালের ঊর্ধ্বগতির সময়ে সরকারি এই সহায়তা তাদের সংসারে অনেকটাই স্বস্তি দেবে। সম্পূর্ণ স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চাল বিতরণ করায় তারা স্থানীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন
দিনাজপুরের বীরগঞ্জে খাবারে কীটনাশক ও ঘুমের ওষুধ মিশিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগ
নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ঘেউ ঘেউ করায় কুকুরকে বার্মিজ চাকু দিয়ে নৃশংস আঘাত, রাতেই গ্রেফতার অভিযুক্ত