হোম » সারাদেশ » পদ্মা ভাঙন থেকে রক্ষা পাচ্ছে চকরাজাপুর স্কুল ও বাজার

পদ্মা ভাঙন থেকে রক্ষা পাচ্ছে চকরাজাপুর স্কুল ও বাজার

আবুল হাশেম 
নদী ভাঙনের হাত থেকে চকরাজাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চকরাজাপুর বাজার ও গ্রাম রক্ষায় পাড় বাঁধের কাজ শুরু হয়েছে। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাঈদ চাঁদের সুপারিশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে।
পদ্মার ভাঙনে চকরাজাপুর এলাকা দীর্ঘদিন ধরে হুমকির মুখে ছিল। বাঁধের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। এজন্য চকরাজাপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয় জনাব আবু সাঈদ চাঁদ এবং রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মরত প্রকৌশলী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!