হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আরোহী দুই মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আরোহী দুই মাদক কারবারী গ্রেফতার

​পলাশ মিয়া ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

​আজ সোমবার (২২ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন ভাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি পালসার মোটরসাইকেল থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় মোটরসাইকেলের আরোহী দুই ব্যক্তির কাছে থাকা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় ব্যবহৃত মোটরসাইকেলটি।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-১. রায়হান মিয়া: পিতা- আবদুল হাসিম, সাং- দূর্গাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।২. কাজল মিয়া: পিতা- জলিল মিয়া, সাং- চান্দি মধ্যপাড়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রায়হান ও কাজলের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি করে মামলা রয়েছে।

​উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেল যথাযথ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!