হোম » সারাদেশ » সান্তাহারে গাজাসহ মোটরসাইকেল উদ্ধার

সান্তাহারে গাজাসহ মোটরসাইকেল উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সান্তাহারে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল সোমবার বিকেলে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় অভিযান ১২ কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন পালসার মোটরসাইকেল  উদ্ধার করেছে।
এ ঘটনায় রাতে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা গেছে, লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার ভাদাই গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র লালমনিহাট থেকে মোটরসাইকেল করে ১২ কেজি গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
মোটরসাইকেলটি সান্তাহার শহরের হবির মোড় এলাকায় পৌঁছলে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার পিছু নেয়। এ সময় মাদক কারবারি স্বপন চন্দ্র দ্রুত মোটরসাইকেলটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মোটরসাইকেলের সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ১২ কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসসালাম আলী মন্ডল জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!